― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয় : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট : ‘এপ্রিল মাসে প্রচণ্ড গরম ও ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও রোজার পরেই পাবলিক পরীক্ষা থাকে। সুতরাং এই সময়টি জাতীয় নির্বাচনের জন্য খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না।’ বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে নির্বাচনের প্রচার রোজার মাসে খুব কঠিন হবে। আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। সেটাই জাতির জন্য উপযোগী হবে।’