― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আজ নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

ডেস্ক রিপোর্ট :

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের (রাজধানীর নয়াপল্টনে) সামনে আজ বুধবার (২৮ মে) দুপুরে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এ সমাবেশে দেশের বিভিন্ন বিভাগ থেকে ১০ লাক্ষাধিক তরুণ নেতা-কর্মী ঢাকায় জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা। তরুণদের দলে ভেড়াতে চলতি মাসজুড়ে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন।

দেশে বিভিন্ন বিভাগে তারুন্যের সমাবেশ করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছে সংগঠন তিনটি। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়।