― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

প্রস্তুত ‘ফিরোজা’ নিরাপত্তায় সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন। এ জন্য ফিরোজার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে সকাল থেকেই সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

এ সময় দেখা যায়, বাসভবন ফিরোজার সামনের সড়কটিতে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর তল্লাশির পর শুধু পায়ে হেঁটে চলাচল করতে অনুমতি দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার (৫ মে) বিকেল ৪টা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।