― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

সুসংবাদ আর দুঃসংবাদে যে দোয়া পড়তে হয়

ডেস্ক রিপোর্ট : জীবন চলার পথে সুসংবাদ ও দুঃসংবাদ উভয়টিই আসে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ও দুঃসংবাদ শুনে পড়ার জন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন।

সুসংবাদ শুনলে যে দোয়া পড়বেন : الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ (উচ্চারণ: আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।

অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। (ইবনে মাজাহ: ৩৮০৩)।

আর দুঃসংবাদের দোয়া পড়বেন (উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। পবিত্র কোরআনের এই দোয়াটি মৃত্যুর খবরসহ যেকোনো দুঃসংবাদে পড়া যায়। (সুরা বাকারা: ১৫৬)।

বিএম/জ/রা