ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
বিএম/জ/রা



