― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

আগৈলঝাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় সুমন নামে এক ব্যক্তিকে আসামি করে শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল এলাকার গুচ্ছ গ্রামে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গুচ্ছ গ্রামের পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৩) গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঘরে একা পেয়ে একই এলাকার মতিউর সন্যামতের ছেলে সুমন সন্যামত জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী কিছুটা অসুস্থ হয়ে পরলে ঘটনাটি তার মাকে বলে দেয়।

পরে ১৬ এপ্রিল রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় সুমন সন্যামতকে আসামী করে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।


এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম ধর্ষণ মামলার সত্যতা স্বীকার করে আরও বলেন, ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।