― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

এবার চট্টগ্রামে বাংলা বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের প্রস্তুতি মঞ্চে হঠাৎ করে এসে ভাঙচুর চালিয়েছে পুরো মঞ্চ গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আয়োজক পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন

‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ নামের একটি সংগঠন ডিসি হিলে বর্ষবরণের প্রস্তুতি নিয়েছিলো।

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ২০ থেকে ২২ জন ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়।

একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশন ভাঙচুর করে কাপড় ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন।

আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই বলেও জানান এই আয়োজক।

এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ‘আনন্দ শোভাযাত্রার’ জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিএম/জ/রা