― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চরফ্যাশনে বিকল্প জীবিকার জন্য ৫০ জেলে পেলেন বকনা বাছুর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে চরফ্যাশন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি ।

নির্বাহী কর্মকর্তা বলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগ চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরূপ উপজেলায় ৫০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।


তিনি আরও জানান, দেশেকে আজ বিশ্বদরবারে এগিয়ে নিতে সারা দেশের মত চরফ্যাশন উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।


চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ অভি, চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এবং ডেইলি অবজারভার এর চরফ্যাশন প্রতিনিধি শিপু ফরাজি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহেব চৌধুরী সহ উপজেলার সব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সচিবগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইউনিয়নের ৫০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।


বিএম/জ/রা