ক্রিড়া ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার দল ঘোষণা করা হয়। এতে নেতৃত্ব থাকছেন উইকেটরক্ষক–ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিনার নাহিদা আক্তার।
গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল।
কিন্তু ২-১ ব্যবধানে হেরে তারা সেই সুযোগ হাতছাড়া করে। ফলে জ্যোতিদের খেলতে হচ্ছে বাছাইপর্ব।
বিএম/জ/রা


