― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

সোনালী পেপারের শেয়ার কেলেঙ্কারিতে ক্রিকেটার সাকিব জড়িত

ক্রিড়া ডেস্ক : পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজিতে ক্রিকেটার সাকিব আল হাসানের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

এতে তাঁর সহযোগী ও নেতৃত্বদানকারী হিসেবে ছিলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক ও শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরু।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিব, হিরু, তাঁর পরিবারের সদস্য, তাঁদের প্রতিষ্ঠান ও ব্যবসায়িক পার্টনারসহ মোট ১০ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ৩১ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোনালী পেপারের শেয়ার কারসাজির তদন্ত করে এর সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবরের মধ্যে শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার মূল কারণ ছিল সিরিজ ট্রেডিং। একাধিক বিও (বেনিফিশিয়ারি ওনারশিপ) হিসাব ব্যবহার করে পরিকল্পিতভাবে শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়।

বিএম/জ/রা