নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীর দুই বছরের সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার ( ৩ মার্চ) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ এই রায় প্রদান করেন।
বাবুগঞ্জের মমতাজ বেগম মামলায় উল্লেখ করেন বাদীর কন্যা লামিয়ার কাছে স্বামী সোহেল ২০১৭ সালের ১০ অক্টোবর ৫০০০০ হাজার টাকা যৌতুক দাবি করে।
যৌতুকের টাকা দিতে অস্বীকার করে স্বামী স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এ ব্যাপারে ২০১৭ সালের ১২ অক্টোবর মামলা করা হয়। ২০১৮ সালের ২২ জানুয়ারি উজিরপুর থানার এসআই জাফর ইসলাম আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।
আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে স্বামীর বিরুদ্ধে সোমবার এই রায় দেয়া হয়।
বিএম/জ/রা



