ডেস্ক রিপোর্ট : সম্প্রতি ‘মারা গেলেন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায়’ ও ‘বেগম খালেদা জিয়া আর পৃথিবীতে নেই’ শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে বিষয়টি সত্য নয়।
আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এ বিষয়ে শনিবার (১ মার্চ) একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ। এখন তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে অন্যান্য চিকিৎসা নিচ্ছেন।
তবে শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। দেশে ফেরা নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর।
ফেরার আগে দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চূড়ান্ত চেকআপ করানো হবে।
গত ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
জানা যায়, ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে আনন্দে সময় পার করায় মানসিক অবস্থা বেশ ভালো খালেদা জিয়ার।
শিগগির দেশে ফিরতে চান তিনি। তবে তারেক রহমান চাচ্ছেন, ঈদুল ফিতর পর্যন্ত মাকে কাছে রাখতে।
বিএম/জ/রা



