নিজস্ব প্রতিবেদক: রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের নেতৃত্বে টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, বাজার রোড, জেলখানার মোড় প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।
বিএম/জ/রা
বিএম/জ/রা



