নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি পদে হুমায়ুন কবিরসহ ৯ টি পদে নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী হয়েছে।
এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সাধারণ সম্পাদক ও লাইব্রেরী সম্পাদক এই দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাক পদে শরীফ মোঃ সালাহউদ্দিন ও লাইব্রেরী সম্পাদক পদে মো. মুজিবুল হক বিশ্বাস রানা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অপর বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান পিকু, সহ-সাধারন সম্পাদক পদে দুইজন মো. আশিকুর রহমান তুষার ও হুমায়ুন কবির(৬), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আরিফুর রহমান রিয়াজ ।
সদস্য দুইটি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের মোহাম্মদ মহিউদ্দিন (রোমান) ও মারিয়াম আহমেদ বজয়ী হয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনাকালে জেলা আইনজীবী সমিতির নির্বাচণে প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী জেলা জামায়েতের আমীর নাজমুল আহসান ভোটসহ ভোটের ফলাফল বর্জনের ঘোষনা দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আইনজীবী সমিতির সামনে সাংবাদিকদের কাছে এই নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা ও কারচুপির অভিযোগ এনে নতুন কমিশন গঠন করে পুনঃ নির্বাচনের দাবী জানান।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম থেকে ১১ জন ও জামায়াতের আইনজীবী ফোরাম থেকে ৭ জন প্রতিদ্বন্দিতা করেছেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. মোহসীন উদ্দীন (২) জানিয়েছেন এই নির্বাচনে ৫৪৯ জন সদস্য ভোটারের মধ্য ৩৯৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন এবং ১৫৪ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
বিএম/জ/রা



