ডেস্ক রিপোর্ট : মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল ইসলাম।
বিএম/জ/রা



