― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

রমজান উপলক্ষে সাংবাদিকদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা করেছেন বিএমপি পুলিশ কমিশনার ।

২৭ ফেব্রুয়ারি ১২ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে অফিসার ফোর্স এর ডিপ্লয়মেন্ট, যৌথ বাহিনীর সমন্বয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট, ফুট পেট্রোলিং , মোবাইল পেট্রোলিং বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সুশৃংখল ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র পার্কিং না করা, মার্কেটগুলোতে সিসিটিভির ব্যবহার নিশ্চিত করা সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় সাংবাদিকবৃন্দ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শের কথা পুলিশ কমিশনার উপস্থাপন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মো. শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার মো. আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার, মোঃ শরফুদ্দীন, মোহাম্মদ ইমদাদ হুসাইন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, মুরাদ আহমেদ, খালিদ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবুসহ বিভিন্ন পত্রিকার ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিএম/জ/রা