আন্তর্জাতিক ডেস্ক : পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে নিজেকে ভারতের দিল্লি পুলিশের কর্মকর্তা হিসাবে নিবন্ধন করেন। পরে একের পর এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
তাদের মধ্যে ১৫ জনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক হিমাংশু যোগেশভাই পাঞ্চালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হিমাংশু যোগেশভাই পাঞ্চাল অহমেদাবাদের বাসিন্দা। পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে ভুয়া প্রোফাইল খোলেন তিনি।
সেখানে নিজেকে দিল্লি পুলিশের তর্মকর্তা বলে পরিচয় দেন। সেখান থেকে বেশ কয়েকজন নারীর সঙ্গে আলাপ হয় তার।
পুলিশ জানিয়েছে, নারীদের বিশ্বাস অর্জন করার পর তাদের বিয়ের প্রতিশ্রুতিও দিতেন। আর তার সেই ফাঁদে পা দেওয়া শুরু করেন নারীরা।
এভাবে গত আড়াই বছর ধরে ১৫ জন নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, নানা অছিলায় ওই নারীদের কাছ থেকে টাকা নিতেন।
বিএম/জ/রা



