নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর জেলার ভান্ডারিয়া রাজপাশা দাখিল মাদ্রাসার অর্থ আত্মসাৎ করায় মাদ্রাসার সুপারসহ তিনজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন।
দণ্ড প্যাপ্ত আসামিরা হচ্ছে উক্ত মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুস সবুর মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মোঃ শাহজালাল, সরকারি মৌলভী মোহাম্মদ মাওলানা শহিদুল ইসলাম।
এরা সবাই ওই মাদ্রাসায় থাকাকালীন ২৯ হাজার ৬৯০ টাকা আত্মসাৎ করেন।
এ ব্যাপারে ২০১৬ সালের ১৩ নভেম্বর মাদ্রাসার সভাপতি আলাস আবু তালেব মামলা দায়ের করেন।
২০১৮ সালের ১২ই নভেম্বর বরিশাল দুদকের সহকারি পরিচালক আবুল হাশেম গাজী আসামিদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন।
আদালত ১০ জনের স্বাক্ষর গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।
বিএম/জ/রা



