― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

মার্জিন ঋণের ফাঁদে বিনিয়োগকারী

ডেস্ক রিপোর্ট : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারে ধসের পেছনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে বেনামে মার্জিন ঋণ।

কয়েক বছর ধরে মার্জিন ঋণ নিয়ে পথে বসেছে লাখ লাখ বিনিয়োগকারী। নামে বেনামে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে কারসাজি চক্র মার্জিন ঋণের ফাঁদে ফেলে তাদের সর্বস্বান্ত করেছে।

মার্জিন ঋণে অনিয়ম বন্ধ করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ ছাড়া মিউচুয়াল ফান্ডের বাজার সক্রিয় করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, শেয়ারবাজারে মার্জিন ঋণসংক্রান্ত বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। যারা কারসাজি করে তারা নানা গুজব ছড়ায়।

এ কারণে না বুঝে মার্জিন ঋণ নিয়ে শেয়ার কেনে। পরে প্রতিষ্ঠানগুলো শেয়ার ফোর্স সেল করে; যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়।

নতুন সংস্কার হলে বিনিয়োগকারীদের এ ঝুঁকি কমে যাবে।

এ ছাড়া বাজারে অল্প বিনিয়োগ নিয়ে মার্জিন ঋণ গ্রহণ বড় রকমের ঝুঁকি তৈরি করে। এটাও বন্ধ হবে।

বিএম/জ/রা