― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আজ তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি

ডেস্ক রিপোর্ট : ‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আজ থেকে দুই দিনব্যাপী কর্মসূচী পালন করবে বিএনপি ও তার মিত্ররা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের এই কর্মসূচি শুরু করছে দলটি।

দলীয় সূত্রে জানা যায়, দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএম/জ/রা