― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত

বরিশাল মেইল ডেস্ক

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

আজ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এই তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমও স্থগিক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিলকিস জাহানের বিরুদ্ধে সম্প্রতি নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় বিরোধ রয়েছে, এমন একটি পুকুর ভরাট করার পাঁয়তারা চালানোর অভিযোগ ওঠে। সরকার পরিবর্তনের পর টানা চার রাত ট্রাক দিয়ে বালু এনে পুকুরটি ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে পুকুর দখল করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দারা। তবে বিলকিস জাহান সেই অভিযোগ অস্বীকার করেছেন।

বিএনপি সরকারের আমলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন বিলকিস জাহান। অভিযোগের বিষয়ে রোববার বিকেলে তিনি বলেন, ‘পুকুরটি আমার বাপ–দাদার সম্পত্তি, এটা ঠিক। তবে ওখানে আমার কোনো জমি নেই। আমি ওখানে ভরাট করতে যাব কী কারণে? ওখানে আমার বংশের লোকেরা জমি পাবে, এটা ঠিক। আর পুকুরটি জনসাধারণের ব্যবহারের জন্য দান করার বিষয়টি সত্য নয়। পুকুর ভরাটে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই। ওই পুকুরসহ সংশ্লিষ্ট এলাকার জমির মালিক প্রায় ৩০ জন। তাদের কেউ হয়তো সেটি ভরাট করেছে। আমাকে বিতর্কিত করার জন্য কেউ এসব অপপ্রচার চালাচ্ছে।’

দলীয় সূত্র জানায়, গত বছরের ২৮ অক্টোবর থেকে টানা আড়াই মাসের আন্দোলনে দল থেকে দেওয়া অর্থ তছরুপ, বিভিন্ন ইউনিটের কমিটি করার ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অভিযোগ আছে বিলকিস জাহানের বিরুদ্ধে। একই সঙ্গে সম্প্রতি মহানগর বিএনপির রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠায় নিজের লোকদের পদ দেওয়া ও প্রভাব বিস্তারের অভিযোগও আছে।

অভিযোগের বিষয়ে বিলকিস জাহান বলেন, ‘এত নোংরা এবং কাল্পনিক অভিযোগ করে আমাকে বিতর্কিত করা হয়েছে। এসবের বিন্দুবিসর্গ সত্যতা নেই। প্রতিহিংসাবশত এসব কাল্পনিক অভিযোগ তুলে আমাকে জব্দ করার অপপ্রয়াস চালানো হচ্ছে।’ দলীয় পদ স্থগিতের চিঠি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি এখনো জানি না, হঠাৎ করে কেন আমার বিরুদ্ধে এটা করা হলো।’