― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

ঢাবি’র ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাদ

শিক্ষা ডেস্ক: মুক্তিযোদ্ধার না‌তি-নাত‌নি‌ কোটা বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবারের ভ‌র্তি প‌রীক্ষায় অনুষ্ঠিত হয়েছে । তবে ভর্তি পরীক্ষায় শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাবির পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।

প্রসঙ্গত: শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে।

বিএম/জ/রা