শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হবে। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার (admission.eis.du.ac.bd) সিট প্ল্যান প্রকাশিত হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা
এই শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসনসংখ্যা দুই হাজার ৯৩৪।
এই ইউনিটে আবেদন করেছেন এক লাখ ২৫ হাজার ৪৯৯ জন। চলতি শিক্ষাবর্ষেও গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাবির আইবিএ এবং ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএম/জ/রা



