― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মাথায় গুলি করে হত্যা

শিক্ষা ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্ণব কুমার সরকার (২৮) নামে এক শিক্ষার্থীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন তেতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। 

অর্ণব কুমার সরকার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আবু আহম্মেদ রোডস্থ নিতিশ চন্দ্র সরকারের ছেলে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। 

অর্ণব মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছামাত্রই ৪/৫টি মোটরসাইকেলযোগে অস্ত্রধারীরা এসে তার মোটরসাইকেলটি ঠেকিয়ে মাথায় গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব।

তিনি বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

খুবি’র ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের তথ্য মতে অর্ণব খানজাহান আলী হলের ছাত্র এবং তার রোল নম্বর-২৩০৩১৭।

খুবি’র ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান নিশ্চিত করেছেন।

বিএম/জ/রা