ডেস্ক রিপোর্টঃ ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়ার কালুগা অঞ্চলের লুডিনোভো শহরের একটি তেল সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে ড্রোন হামলার পর তেল সংরক্ষণাগারে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা এক বিবৃতিতে জানান, লুডিনোভোর একটি শিল্প এলাকায় ড্রোনের আঘাতের ফলে এই অগ্নিকাণ্ড ঘটে। হামলার সময় সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি অনাবাসিক এলাকায় পড়ে। তবে এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মোট নয়টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ব্রায়ানস্ক ও স্মোলেনস্ক অঞ্চলের গভর্নররাও জানিয়েছেন, তাদের অঞ্চলে আরও কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিএম/সজীব



