― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হল টিকটক

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক অ্যাপ।

দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা।

তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে।

বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

বিএম/জ/রা