― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:বরিশালে এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি প্রকল্প পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মোঃ মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোরশেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে এসডিজি স্থানীয়করণ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। দিনব্যাপী সেমিনারে অতিথিরা এসডিজি স্থানীয়করণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

বিএম/জ/রা