ডেস্ক রিপোর্ট : আগামী ১৯ জানুয়ারি থেকে দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান ।
তিনি বলেন,১৯ থেকে ২২ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এক্ষেত্রে রংপুর, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় তা বয়ে যেতে পারে।
এদিকে তিনদিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিএম/জ/রা



