ডেস্ক রিপোর্ট : রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টারও বেশি সময় পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার পর রেল চলাচল শুরু হয়।
এর আগে সোমবার সকালে রাজশাহীর সরদহ স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম ।
প্রসঙ্গত: সোমবার সকাল ৬টা ২০ মিনিটে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশনের আগে ১০টি বগির মধ্যে শেষের বগিটি লাইনচ্যুত হয়।



