নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ শনিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর।
যা চলবে আগামী ১৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবার ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি সিনেমা।
এসব তথ্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।
এবার ঢাকা উৎসবের সিনেমা প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটরিয়াম ও গ্রীন ইউনিভার্সিটি অডিটরিয়ামে।
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।
গত কয়েক বছরের মতো এবারের উৎসবেও থাকছে মাস্টারক্লাস ও উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স।
এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকবে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী।
বিএম/জ/রা



