― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হচ্ছেন জ্যাকবসন

ডেস্ক রিপোর্ট : আগামী ১১ জানুয়ারি থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ দ্য আফেয়ার্স হিসেবে নিযুক্ত হবেন দেশটির সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, আগামী ১১ জানুয়ারি থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এই নারী কুটনৈতিক। অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব গ্রহণের পর, বর্তমানে ওই পদে দায়িত্বপ্রাপ্ত মেগান বোল্ডিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে তার পূর্বের দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন।

ট্রেসি জ্যাকবসন তার গৌরবময় কূটনৈতিক জীবনে তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে নিজের পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।

বিএম/জ/রা