― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শাহজালাল বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্তা

ডেস্ক রিপোর্টঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মী ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক নারীকে কান্নারত অবস্থায় ছেলেকে জড়িয়ে ধরে অভিযোগ তুলতে দেখা যায়, যে তার ছেলেকে বিমানবাহিনী, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও আনসার সদস্যরা মারধর করেছেন।

বুধবার রাত সোয়া ৯টায় আন্তর্জাতিক আগমনী হলের কেনপি-২ এর সামনে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, মারধরের ফলে এক যুবকের মুখ ফোলা এবং বাম চোখে রক্ত জমাট বেঁধে গেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঘটনাটি শুরু হয় দুই যাত্রী ও বিমানবাহিনীর এক নিরাপত্তাকর্মীর মধ্যে তর্কবিতর্ক থেকে। একজন যাত্রী ট্রলি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে অন্যদের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। একাধিকবার অনুরোধ করার পরও তিনি সরে না দাঁড়ালে নিরাপত্তাকর্মী এবং যাত্রীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কথাকাটাকাটির একপর্যায়ে যাত্রীর ছেলে ঘটনাস্থলে এসে নিরাপত্তাকর্মীর ওপর শারীরিক হামলা চালান। ওই নিরাপত্তাকর্মীকে কিলঘুষি মারার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার ও এভসেক সদস্যরা এগিয়ে আসেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, দুইপক্ষের তর্কবিতর্ক ও ধ্বস্তাধ্বস্তির সময় একজন যাত্রী এবং নিরাপত্তাকর্মী আহত হন। পুরো বিষয়টি এখন তদন্তাধীন।

তিনি আরও জানান, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের আচরণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, যাত্রীদের দায়িত্বহীন আচরণকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ঘটনাটি ঘিরে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা এবং কর্মীদের প্রশিক্ষণের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিএম/সজীব