― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

দেশে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক নেই:জনস্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট: ২০০৭ সালের পর ২০২০ সালে এইচএমপি ভাইরাসের উপস্থিতি বাংলাদেশে ছিল। কিন্তু এখন এ ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী এক ফেসবুক পোস্টে লেখেন, ‘এশিয়ার চীন, ভারতসহ বেশ কিছু দেশে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমোভাইরাস ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দেওয়ার অবস্থা তৈরি হতে পারে। অনেকে কভিড ১৯-এর কথা মনে করছে।’

রোগটির বিষয়ে তিনি বলেন, এইচএমপিভি সংক্রমণে ঠাণ্ডা জ্বর বা ফ্লুর মতো অসুস্থতা হয়। বেশির ভাগ ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি হয়। তবে তীব্র কাশি, শ্বাসের অসুবিধা, শ্বাসটান বৃদ্ধি, নিউমোনিয়া ইত্যাদি হতে পারে।

তিনি বলেন,পাঁচ বছরের কম বয়সী শিশু  এবং ৬৫ বছরের বেশি ব্যক্তিদের ক্ষেত্রে অসুস্থতা তীব্র হতে পারে। যুক্তরাষ্ট্রে এইচএমপিভি একটি সাধারণ রোগ। উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। এ ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা নগণ্য।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আরিফা আকরাম বলেন,গবেষণা কার্যক্রম পরিচালনায় প্রায় দুই দশক আগেই রেসপিরেটরি প্যানেলে এই ভাইরাসের উপস্থিতি আমরা নিয়মিতভাবে পেয়েছি। আমাদের দেশে মানুষের শরীরে এই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী বলেন,এই ভাইরাস মানুষ ছাড়াও অন্য প্রাণীতেও রয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা নেই। সুস্থ মানুষের ক্ষেত্রে এই ভাইরাসের ঝুঁকি তেমন নেই বললেই চলে।

বিএম/জ/রা