ঝালকাঠি প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ঝালকাঠির শিল্পকলা একাডেমীর সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
পরে শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, প্রেসসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থী তাসনিয়া তানহা এবং মো. খালেদ সাইফুল্লাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
বিএম/এইচকে



