বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক হোসাইন ইবনে আহমেদকে নায়েবে আমির, মাওলানা মতিউর রহমানকে সেক্রেটারি করা হয়।
রোববার (২৪ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের প্রচার সম্পাদক আহমেদ বায়জিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মহানগরীর মজলিসে শুরা সদস্যদের শপথের পরে মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এ কমিটির ঘোষণা দেন।
ঘোষিত কমিটির অন্যান্যদের মধ্যে সহকারী সেক্রেটারি হয়েছেন মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক ও তারিকুল ইসলাম।
এছাড়া মহানগরী কর্মপরিষদ সদস্য হয়েছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল ও শামীম কবির।
মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, জুলাই বিপ্লবে পাওয়া নতুন বাংলাদেশ গড়তে জনগণকে সাথে আমাদের দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই বরিশাল মহানগরীর সকল পর্যায়ের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।



