― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘ডায়াবেটিস:সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ শ্লোগানে বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় ডায়াবেটিক সমিতির আয়োজনে বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরোডস্থ অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয় হাসপাতালটিতে।