নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অডিটোরিয়াম ভবনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসাইন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী (ভুমি) কমিশনার মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী বিএম মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার, বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়া, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম সিপার, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
খেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ১৪টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করছেন।



