― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

নেছারাবাদে পুকুরে মিলল কর্মচারীর লাশ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে একটি মুরগীর খামারের পুকুর থেকে খামারের কর্মচারী ওবায়দুল হক (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নান্দুহার গ্রামের মদন বাড়ীর পেছনে তানভির আহমেদ পলাশের মুরগীর খামারের পুকুরে ওই লাশ পাওয়া যায়। ওবায়দুল হক নান্দুহার গ্রামের সিরাজুল হক সুজলের ছেলে। ওবায়দুলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

খামারের মালিক তানভির আহমেদ পলাশ জানান, আমার মুরগীর খামারে দুইটি শেড রয়েছে। একটিতে মুরগী না থাকায় ওবায়দুল ছুটিতে ছিল। দুইদিন আগে যেটির মধ্যে মুরগী আছে সেটির কর্মচারী ছুটিতে যায়। এরপর ওবায়দুলই ওই শেড দেখাশোনা করছিল। বুধবার বেলা সাড়ে ১১ টার সময় পার্শবর্তী ফার্মের মালিক শাহ আলম আমাকে ফোন দিয়ে জানান, আপনার ফার্মে লাইট জলে, কোন লোক জন দেখছিনা। খবর পেয়ে আমি বেলা একটার সময় ফার্মে গিয়ে দেখি ফার্মের ওপর একটি বালতি ও খাবার পড়ে রয়েছে। এসময় পুকুরের মধ্যে ওবায়দুলের কাপড় ভাসতে দেখে এলাকার মেম্বার তোতা খানকে খবর দেই ও এলাকার দফাদার মাসুম এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ তুলে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।

এ বিষয়ে স্থাণীয় ইউপি সদস্য মো. তোতা খান জানান, আমি সংবাদ পেয়ে স্থাণীয় চৌকিদার, দফাদারকে ঘটনাস্থলে যেতে বলি। ওবায়দুল হক ফার্মে অনেকদিন যাবদ কাজ করে এবং একাই বসবাস করত।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমীন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় ইউডি মামলা রজু করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।