― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

ব্যবসা–বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা

বরিশাল মেইল ডেস্ক

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সঙ্গে বৈঠক করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর একটি প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। এতে ব্যবসা সহজীকরণ, ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। বিগত ১৬ বছরে কোনো নিয়ম-নীতি মানা হয়নি। ব্যাংকগুলোতে ১৮ হাজার কোটি টাকা সর্টেজ এমনিতে হয়নি। আমরা আইন-শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। ব্যবসা-বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল (অপ্রয়োজনীয় বাধা) যা আছে তা কমাতে চায়।

যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে, গুলশান-বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। আঠারো কোটি মানুষের জন্য তো এক কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজন সিভিক সেন্স (নাগরিকসুলভ শিষ্টাচার বোধ) জাগ্রত করা।

অ্যামচ্যাম প্রতিনিধিগণ আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ (নগদ সহায়তা) চালুর দাবি জানান। তারা মনে করে এর ফলে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রুত হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক, রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।