― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

রাজনৈতিক মামলায় কারাবন্দি ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দার প্যারোলে মুক্তি পেয়ে অংশ নিলেন নিজের বাবার জানাজা ও দাফন অনুষ্ঠানে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে যখন বাবার লাশের সামনে এসে দাঁড়ালেন রাকিব, তখন সেখানে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে শেষ বিদায় জানাতে হলো জন্মদাতাকে।

সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম গত কিছুকাল ধরে একটি রাজনৈতিক মামলায় কারাগারে আটক ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর বাবা মোশাররফ জোমাদ্দারের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। প্রশাসনের অনুমতি মেলায় বিকেলেই পুলিশি পাহারায় তাঁকে কামদেবপুর এলাকায় আনা হয়। স্বল্প সময়ের জন্য পাওয়া এই মুক্তিতে বাবার নিথর দেহের সামনে দাঁড়ানোর সুযোগ পান তিনি। জানাজার সময় পুরো এলাকায় এক শোকাতুর ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “পিতার মৃত্যু যে কোনো সন্তানের জন্যই অপূরণীয় ক্ষতি। কিন্তু এমন পরিস্থিতিতে প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় অংশ নিতে হওয়া অত্যন্ত কষ্টের। আমরা রাকিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই।” স্থানীয় বাসিন্দারা জানান, রাকিব যখন আবার প্রিজন ভ্যানে উঠছিলেন, তখন তাঁর স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। বাবার দাফন সম্পন্ন হওয়ার পরপরই নির্ধারিত সময় শেষে তাঁকে আবারও ঝালকাঠি জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় এবং কঠোর পুলিশি পাহারায় রাকিবকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকতা শেষে প্রশাসনের নির্দেশনা মোতাবেক তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।