― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

৬০ শতাংশ ফিটনেস নিয়ে খেলবেন এমবাপে? রহস্য জিইয়ে রাখলেন আরবেলোয়া

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগে আজ বেনফিকার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকলেও ফিরতি লেগে নিজেদের মাঠে আলভারো আরবেলোয়ার শিষ্যরা বড় এক দুশ্চিন্তার নাম নিয়ে মাঠে নামছে— কিলিয়ান এমবাপে। গত কয়েক মাস ধরেই বাম হাঁটুর ইনজুরি ভোগাচ্ছে এই ফরাসি তারকাকে, যা এখন রিয়ালের প্লে-অফ ভাগ্যকে কিছুটা হলেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

ইএসপিএন-এর তথ্যমতে, গত ডিসেম্বরে ক্রিসমাসের আগে থেকেই হাঁটুর অস্বস্তি শুরু হয়েছিল এমবাপের। মাঝে কয়েকবার সেরে উঠলেও মঙ্গলবার অনুশীলনের সময় আবারও একই জায়গায় ব্যথা অনুভব করেন তিনি। যদিও মেডিকেল টিম তাকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন উঠেছে—মাত্র ৬০-৭০ শতাংশ ফিটনেস নিয়ে এমবাপেকে নামানো কি ঠিক হবে? প্রথম লেগে লিসবনে পুরো ৯০ মিনিট খেললেও দ্বিতীয় লেগে তাকে নামালে পরবর্তী ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। সামনে গেতাফে ও সেল্টা ভিগোর বিপক্ষে লিগ ম্যাচ থাকায় কোচ আরবেলোয়া হয়তো বড় কোনো ঝুঁকি নিতে চাইবেন না।

চলতি মৌসুমে রিয়ালের জয়ের মূল কারিগর এমবাপেই। লা লিগায় ২৩টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৩টি গোল করে তিনি বর্তমানে দলের গোলমেশিন। ওসাসুনার বিপক্ষে ম্যাচেও তার চলাফেরায় কিছুটা জড়তা লক্ষ্য করা গিয়েছিল। তবে কোচ আরবেলোয়া এখনো আশাবাদী। তিনি জানিয়েছেন, কিলিয়ান দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত ব্যথানাশক ইনজেকশন নিয়ে তিনি আজ সান্তিয়াগো বার্নাব্যুতে নামবেন কি না, তা জানতে ফুটবল বিশ্বের চোখ এখন রিয়ালের চূড়ান্ত স্কোয়াডের দিকে। এমবাপেকে ছাড়া নামলে বেনফিকার রক্ষণভাগকে পরাস্ত করা আরবেলোয়ার নতুন আক্রমণভাগের জন্য বড় এক অগ্নিপরীক্ষা হবে।