― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

অচিরেই এফবিসিসিআই নির্বাচনের তফসিল: নতুন বাণিজ্যমন্ত্রীর সাথে সংস্কার পরিষদের ফলপ্রসূ বৈঠক

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই-কে বৈষম্যমুক্ত ও গতিশীল করার লক্ষ্যে নবনিযুক্ত মন্ত্রীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ‘এফবিসিসিআই সংস্কার পরিষদ’-এর শীর্ষ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দপ্তরগুলোতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব মোঃ জাকির হোসেন ও উপদেষ্টা গিয়াসউদ্দিন চৌধুরী খোকন। এছাড়া প্রতিনিধি দলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী জনাব রাশিদুজ্জামান মিল্লাতের সাথেও তাঁদের দপ্তরে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এ সময় লিয়াজোঁ ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এফবিসিসিআই-এর আসন্ন নির্বাচন এবং ব্যবসায়িক পরিবেশের সংস্কার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংস্কার পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে জানিয়েছেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি জানান, খুব দ্রুতই নির্বাচন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে আলোচনা করে অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মূলত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করার সুযোগ করে দেওয়াই সরকারের লক্ষ্য। বাণিজ্যমন্ত্রীর এই ইতিবাচক আশ্বাসকে স্বাগত জানিয়ে সংস্কার পরিষদের নেতৃবৃন্দ বলেন, সময়োপযোগী নির্বাচন ও সাংগঠনিক সংস্কারই পারে দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা কাটিয়ে নতুন গতি সঞ্চার করতে।