― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা উপস্থিতি: নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়েই যুবলীগের পলায়ন

নারায়ণগঞ্জের জনশূন্য আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ এক অদ্ভুত চাঞ্চল্যের সৃষ্টি হলো। বুধবার দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় একসময়ের দাপুটে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাজির হন কয়েকজন যুবক। স্থানীয়দের ভাষ্যমতে, তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের কর্মী এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী। তবে তাঁদের এই উপস্থিতি ছিল অনেকটা ‘হিট অ্যান্ড রান’ কৌশলের মতো। তাড়াহুড়ো করে একটি ব্যানার টাঙিয়ে এবং মিনিটখানেক স্লোগান দিয়েই তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এই কার্যালয়টি এক ভূতুড়ে ভবনে পরিণত হয়েছে। শীর্ষ নেতারা কেউ আত্মগোপনে, কেউবা বিদেশে। এমন অবস্থায় নিষিদ্ধ সংগঠনের কর্মীদের এই ঝটিকা কর্মকাণ্ড জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে। সটকে পড়লেও তাঁরা ব্যানারটি ফেলে রেখে গেছেন, যা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু।

বিএনপি ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে দেখছে গভীর ষড়যন্ত্র হিসেবে। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মনে করেন, নতুন সরকারকে বেকায়দায় ফেলতেই নিষিদ্ধ সংগঠনের কর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। তিনি তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। অন্যদিকে, পুলিশও হাত গুটিয়ে নেই। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।