― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নিজেরাই ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে জামায়াত: কাঁঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

নির্বাচনের ফল ঘোষণার পর ঝালকাঠির কাঁঠালিয়ায় উত্তাপ ছড়াচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যকার স্নায়ুযুদ্ধ। ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থীর পরাজয়ের ক্ষোভ থেকে দলটি নিজেদের অফিস ও কর্মীদের ঘরবাড়ি নিজেরাই ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরক দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, নির্বাচনের আগে থেকেই স্থানীয় জামায়াত কর্মীরা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করে আসছিল। নির্বাচনে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক পরাজিত হওয়ার পর পরাজয়ের গ্লানি ঢাকতে এবং নবনির্বাচিত সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরিচবুনিয়া বাজারে জামায়াতের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে নিজেরাই হামলা চালায়। তাঁদের দাবি, এই সাজানো ভাঙচুরের মাধ্যমে বিএনপিকে জনসমক্ষে ‘সহিংস’ হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।

বিএনপি নেতারা স্পষ্ট জানান, তাঁরা কোনো ধরনের নৈরাজ্যে বিশ্বাসী নন। জামায়াতের এই ‘সাজানো নাটক’ এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তাঁরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করেন। সংবাদ সম্মেলনে উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যারা সম্মিলিতভাবে এই অপপ্রচারের প্রতিবাদ জানান।