― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠির কাঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে পিতার আত্মসমর্পন

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক চরম পারিবারিক ট্র্যাজেডির সাক্ষী হলো এলাকাবাসী। দীর্ঘদিনের মাদকাসক্ত ছেলে মেহেদী হাসান শুভর (২৫) অব্যাহত নির্যাতনে দিশেহারা হয়ে নিজের সন্তানকেই হত্যা করেছেন পিতা আব্দুল বারেক খান। শুধু তা-ই নয়, হত্যার পর নিজেই ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের কাছে ধরা দিয়েছেন তিনি। রবিবার রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শুভ দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই মা-বাবাকে মারধর এবং প্রতিবেশীদের কুপিয়ে জখম করতেন তিনি। ঘটনার দিন সকালে বাবার কাছে ৩ লক্ষ টাকা দাবি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন শুভ। এমনকি রাতে মা-বাবাকে জবাই করার হুমকি দিয়ে বাজার থেকে নতুন দা কিনে আনেন। প্রাণভয়ে স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে পাঠিয়ে দিয়ে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শুভকে কুপিয়ে হত্যা করেন বারেক খান।

সন্তানকে হারানোর বেদনা আর নিজের হাতে সেই রক্ত লেগে থাকার গ্লানি নিয়ে পুলিশকে খবর দেন অসহায় পিতা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আব্দুল বারেক খানকে আটক করেছে। ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করে মা খুশি বেগম নিজেই স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুরো এলাকায় এই ঘটনাটি শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকের মতে, এটি কেবল একটি অপরাধ নয়, বরং মাদকাসক্তির কারণে একটি পরিবারের চরম ধ্বংসের করুণ চিত্র।