― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বিকেলে শোকজ, রাতেই বহিষ্কার; ঝালকাঠিতে জামায়াতের ওপর হামলার অভিযোগে কঠোর বিএনপি

ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াত-শিবির নেতাদের বাড়িতে হামলার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির এই নেতার নাম মিজানুর রহমান কামাল। শুক্রবার বিকেলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হলেও ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই রাতেই তাঁকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ঝালকাঠি-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল শুক্রবার রাত ৯টায় নিজ বাসভবনের সামনে এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, অভিযুক্ত নেতার বিরুদ্ধে জামায়াত কর্মীদের বাড়িতে ভাঙচুর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সত্যতা পাওয়া গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি অভিযুক্তকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তারের জন্য পুলিশকেও নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত এই এমপি।

এদিকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান কামাল দাবি করেছেন, তাঁকে আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিশে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করা হয়নি। তবে এলাকার সাধারণ ভোটার ও বিএনপির কর্মীদের বড় একটি অংশ এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, ক্ষমতার অপব্যবহার ও সহিংসতার বিরুদ্ধে এমন দ্রুত পদক্ষেপ ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।