― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঈশ্বরগঞ্জে ফখরুল ইমামের ভরাডুবি; ১,৭৬১ ভোট পেয়ে জামানত হারালেন সাবেক চিফ হুইপ

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নির্বাচনী ইতিহাসে এক বড় ধরনের রদবদল ঘটে গেছে। টানা দুইবারসহ মোট তিনবারের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের এবারের ফল রীতিমতো বিস্ময়কর। এক সময়ের দাপুটে এই নেতা এবং সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ এবার মাত্র ১ হাজার ৭৬১ ভোট পেয়ে তাঁর জামানত হারিয়েছেন। গত এক দশকে মহাজোটের হয়ে এই আসনে আধিপত্য বিস্তার করলেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জনসমর্থনের তলানিতে গিয়ে ঠেকেছেন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ঈশ্বরগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল জয় পেয়েছেন বিএনপির প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১-দলীয় জোটের ড. আওরঙ্গজেব বেলাল। অন্যদিকে, বিএনপি থেকে পদত্যাগ করে ‘হাতপাখা’ প্রতীকে লড়া সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন ৩৩ হাজার ভোট পেয়ে লড়াইয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ফখরুল ইমামের এই ভরাডুবি জাতীয় পার্টির স্থানীয় রাজনীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বৈধ ভোটের ন্যূনতম ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভোটারদের মতে, মহাজোটের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়া এবং দীর্ঘদিনের সংসদ সদস্যের ওপর সাধারণ মানুষের অনাস্থাই এই শোচনীয় পরাজয়ের মূল কারণ।