― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

৫ বনাম ১: সিরাজগঞ্জে ধানের শীষের জয়জয়কার; জামায়াতের দখলে উল্লাপাড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যমুনা বিধৌত সিরাজগঞ্জের রাজনীতির চিত্র বদলে গেছে। জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। তবে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান।

সিরাজগঞ্জ-১ ও ২ আসনে বিএনপির সেলিম রেজা এবং হেভিওয়েট প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বড় জয় পেয়েছেন। বিশেষ করে সিরাজগঞ্জ-২ আসনে টুকুর জয়ের ব্যবধান ছিল ৪০ হাজারেরও বেশি। সিরাজগঞ্জ-৩, ৫ ও ৬ আসনেও ধানের শীষের আধিপত্য ছিল স্পষ্ট। তবে উল্লাপাড়ায় লড়াই ছিল শ্বাসরুদ্ধকর; সেখানে জামায়াতের রফিকুল ইসলাম খান এবং বিএনপির এম আকবর আলীর মধ্যে ব্যবধান এতই কম ছিল যে, শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। তরুণ ও নারী ভোটারদের বিশাল উপস্থিতি এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।