― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বিজয় উল্লাস বর্জন করে মসজিদে নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম জামাল; খালেদা জিয়ার জন্য দোয়া

নির্বাচনে বিশাল বিজয়ের পর যখন উৎসবের আমেজ চারদিকে, তখন ঝালকাঠিতে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক সৌজন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আনন্দ উল্লাস বর্জন করে দিনটি উৎসর্গ করেছেন দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাদের স্মরণে। শুক্রবার জুম্মার নামাজ শেষে ঝালকাঠির রাজাপুর উপজেলা থানা মসজিদে আয়োজিত এক বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-১ আসনের এই নবনির্বাচিত প্রতিনিধি সাধারণ মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে হাত তোলেন। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মাওলানা মো. আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠিত এই দোয়া সভায় দেশের কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

রফিকুল ইসলাম জামাল তাঁর বক্তব্যে জানান, এই বিজয় অহঙ্কারের নয়, বরং দায়িত্বের। তাই তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কোনো ধরনের বিজয় মিছিল বা উৎসব না করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশনেত্রীর আত্মার শান্তি কামনায় দোয়া করতে। রাজাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।