― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুয়াখালী-৩: সব কেন্দ্রের ফলে নুরের বিশাল জয়; অভিনন্দন জানালেন হাসান মামুন

ভোটের লড়াই শেষে এবার সৌহার্দ্যের চিত্র পটুয়াখালী-৩ আসনে। নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয়ী হতে চলেছেন বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই পরাজয় মেনে নিয়ে নুরকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি নুরকে ‘নবনির্বাচিত সংসদ সদস্য’ হিসেবে স্বীকৃতি দেন।

নুরুল হক নুরের নির্বাচনী মনিটরিং সেলের তথ্যমতে, আসনের ৮০টি কেন্দ্রের সবকটিতেই ট্রাক প্রতীকের জোয়ার দেখা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নুর পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯৩০ ভোট। ২৬ হাজার ৪ ভোটের এই বিশাল ব্যবধান নুরের রাজনৈতিক ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যদিও হাসান মামুন একসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তবে জোটের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।